-প্রফেসর মোহাম্মদ খালেকুজ্জামান
মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যিনি অত্যাচারী নমরুদ ও ফেরাউনদের দম্ভকে ভেঙ্গেচুরে তাদেরকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছিলেন এবং তা থেকে জালিমদের জন্য শিক্ষা ও অসহায় মজলুমদের জন্য আশার আলোকবর্তিকা জাগিয়েছিলেন – তার ধারা শেষ হবার নয়।
বাংলাদেশে জালিম হাসিনার পতন মহান সৃষ্টিকর্তা আমাদের দেখিয়েছেন। ২০৪১ পর্যন্ত ক্ষমতায় থাকার অন্যায় অভিলাষ ও কূটকৌশল ২০২৪ এর ৫ আগস্ট কেমনে হতচকিতভাবে নিভে গেল এবং আল্লাহর কৌশল বিজয়ী হলো তা পূর্ববর্তী ধারার নতুন সংস্করণমাত্র।
বিগত ২৭ অক্টোবরে বিশ্বের জঘন্য অপরাধী রক্ত পিপাসু নেতানিয়াহুর প্রাথমিক দূরাবস্থা ও মজলুম আরবদের উত্থান এবং গতকালের আমেরিকার নির্বাচনে নরখাদক নেতানিয়াহুর মুরুব্বি ট্রাম্প, জায়নবাদী আইপ্যাক ও দাজ্জালের দোসর ইলন মাক্সদের বিরুদ্ধে আমেরিকার অসহায়, বঞ্চিত ও অবহেলিত মানুষদের উত্থান জালেম শ্রেণির জন্য নিঃসন্দেহে পুনরায় শিক্ষার একটা নতুন বার্তা। ইউরোপের দেশে দেশে যা ঘটছে তা জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের ঐতিহাসিক ধারাবাহিকতা।
সুন্দর সৃষ্টিকে মহান স্রষ্টা যে অপরুপ কৌশলে আবহমান কাল থেকে লালন করে চলেছেন কিয়ামত পর্যন্ত তা চলতেই থাকবে অবিরাম ভাবে । মজলুম মুক্তি পাবে শেষ বিচারে কিন্তু জুলুমকারী ও তার দোসরদের দোজখের ইন্ধন হয়ে থাকতে হবে অনন্তকাল।
মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে জালেম ও তার সহযোগী না হয়ে বরং মজলুমের সহযোগী এবং জালেমের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ও লড়ে যাওয়ার তৌফিক দিন। আমিন। ###