শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ বার্তা ডেস্ক :

বাংলাদেশ রেলওয়ে, বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং পঞ্চগড় ও নাটোরে সড়ক নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে চারটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এসব অভিযান চালায়। অভিযানে রেলওয়ের মালামাল ক্রয় ও সংরক্ষণে অসংগতি, বাগেরহাট পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি এবং দুই জেলায় সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

দুদক সূত্র জানায়, ঢাকার কমলাপুরে রেলওয়ের লোকো শেডের স্টোরে মালামাল কেনাকাটা ও সংরক্ষণে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে রেজিস্টার, ক্রয়তালিকা ও ভাউচার পর্যালোচনা করা হয়। এ সময় মালামালের মজুত ও নথিপত্রে কিছু অসংগতি পাওয়া যায়।

অন্যদিকে, বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের মাধ্যমে হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় ও আবেদন গ্রহণে অনিয়মের অভিযোগে ছদ্মবেশে অভিযান চালায় দুদকের তিন সদস্যের দল। সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে এবং নথিপত্র পর্যালোচনা করে বেশ কিছু অসংগতি পাওয়া যায়।

এ ছাড়া পঞ্চগড়ে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কের নিম্নমানের ইট তিন মাসের মাথায় তুলে ফেলার অভিযোগে নমুনা সংগ্রহ করে দুদক। নাটোরের লালপুরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সরকারি অর্থ অপচয়ের অভিযোগেও পৃথক অভিযান চালানো হয়।

দুদক জানিয়েছে, চারটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত, নথিপত্র ও নির্মাণসামগ্রীর নমুনা পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের কারিগরি প্রতিবেদন পাওয়ার পর কমিশনে পৃথক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

সূত্র: দৈনিক যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category