শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ইতিহাসের টুকিটাকি

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

-শিকদার আবদুর রব

বাংলাদেশের প্রথম স্বঘোষিত প্রধানমন্ত্রী বা প্রতারণার মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ দখলকারী হাফেজ তাজউদ্দিন আহমদের রাজনৈতিক গুরু ছিলেন বীরেশ্বর ব্যানার্জি, মনীন্দ্র শ্রীমানী ও রাজেন্দ্র নারায়ন চ্যাটার্জী।

ব্রিটিশ সরকার বাংলার মুসলমানদের ভাগ্য উন্নয়নের পথ খুলে দেয়ার চেষ্টা করলে যারা ব্রিটিশদের বিরুদ্ধে অবস্থান নেয় এই তিনজন তাদেরই একনিষ্ঠ সহযোগী। তাই মেধাবী তাজউদ্দিন যাতে পাকিস্তান আন্দোলন ও পূর্ববঙ্গের দরিদ্র মুসলমানদের স্বার্থের অনুকূলে কাজ করতে না পারে সেজন্য তারা তাকে প্রথমে কালীগঞ্জের সেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে ভর্তি করান। পরবর্তীতে সেখানের লেখাপড়া শেষ করে ভর্তি হন ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে। ১৯৪৪ সালে মাতৃকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে দ্বাদশ স্থান লাভ করার পরও কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী হয়ে পাকিস্তান আন্দোলন ও বাঙালি মুসলমানের ভাগ্য ঠেকাতে আদা জল খেয়ে নেমে পড়েন। ফলে তার আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়া হয়নি। এই আন্দোলনে তিনি নিজেকে এমন ভাবে সপে দিয়েছিলেন যে, পরের বছরও তিনি পরীক্ষা দিতে অনিচ্ছা প্রকাশ করেন। তখন তার একমাত্র ধ্যান-জ্ঞান ছিল, কমিউনিজম প্রতিষ্ঠার নামে পূর্ব বাংলায় হিন্দু জমিদারদের শোষণ ও নির্যাতনের পথ খোলা রাখা।

তার এই মানসিক অধঃপতনে তার মা ক্ষিপ্ত হয়ে বললেন, তাজ উদ্দিন আহমদ পরীক্ষা না দিলে তিনি আত্মঘাতী হবেন। বিষয়টা তাকে ও তার দলকে বিব্রতকর অবস্থায় ফেলবে ভেবে তিনি পরীক্ষা দেন এবং উচ্চমাধ্যমিকে চতুর্থ স্থান দখল করেন।

বামপন্থীরা সব সময়ই অন্যের সাফল্য হাইজ্যাক করে। তিনি যখন দেখলেন, ন্যাপের অধ্যাপক মোজাফফর আহমদ, কমরেড মনিশিংদের এ ভূখন্ডে ভাত হবে না তখন তিনি আওয়ামী লীগে যোগ দিলেন শেখ মুজিবের সাফল্য কুক্ষিগত করার লক্ষ্যে।

১৯৭০ সালে নির্বাচনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ইনার সার্কেল গড়ে ওঠে। একটা ডানপন্থীদের নিয়ে, একটা ধর্মনিক্ক্যবাদীদের নিয়ে আর একটা বামপন্থীদের নিয়ে। এই বামপন্থীদের পুরোহিত ছিলেন তাজউদ্দিন আহমদ। তার পাশে ছিলেন মরহুম শেখ আব্দুল আজিজ।

তাজউদ্দিনের আপ্রাণ চেষ্টা ছিল, ২৫ শে মার্চ বঙ্গবন্ধুকে ৩২ নাম্বার থেকে বের করে ঠাটারী বাজারের কোন এক হিন্দুর বাড়িতে উঠানো যাদের সাথে ভারতের সরাসরি যোগাযোগ রয়েছে। অন্য দুই গ্রুপের চেয়ে এই গ্রুপটি ছিল খুবই সক্রিয়।

অনেকেই মনে করেন, বঙ্গবন্ধু তাজুদ্দিনের আহবানে সাড়া দিয়ে ঠাটারি বাজারে আশ্রয় নিলে তিনটি ঘটনার যেকোনো একটা ঘটতে পারতো। যথা :

১. তাকে হত্যা করে তাজউদ্দীন সর্বময় ক্ষমতার অধিকারী হতেন।

২. তাকে ধরাছোঁয়ার বাইরে রেখে তার নামে তাজউদ্দিন নিজের মতো করে আওয়ামী লীগ চালাতেন।

৩. ভারত তাকে জিম্মি করে পূর্ব পাকিস্তান দখল করে নিত।

তাই তাদের মতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ শে মার্চ পাকিস্তানিদের হাতে ধরা দিয়ে তিনি সর্বোচ্চ দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন বলে আজ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র।

তাদের এই ধারণার যথার্থ প্রমাণ পাওয়া যায় স্বাধীনতার পূর্বে ভারত সরকারের সাথে বাংলাদেশের অস্থায়ী সরকারের সাত দফা গোপন চুক্তির মধ্য দিয়ে।

এ বিষয়ে ভাসানী পন্থি বিশিষ্ট বামপন্থী নেতা ও সাংবাদিক মাসুদুল হক তার, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে র এবং সিআইএ’ শীর্ষ গ্রন্থের ১৪১ পৃষ্ঠায় মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর একটি সাক্ষাৎকার তুলে ধরেন।

মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের দিল্লি মিশন প্রধান, স্বাধীনতার পর দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার, পরে পররাষ্ট্রমন্ত্রী এবং এক সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।

তিনি মাসুদুল হকের এক প্রশ্নের জবাবে বলে, ১৯৭১ সালের অক্টোবর মাসে ভারত সরকারের সঙ্গে পরবাসী বাংলাদেশ সরকার ১ লিখিত চুক্তিতে, প্যাক্ট নয় এগ্রিমেন্ট- এ আসেন। ওই চুক্তি বা এগ্রিমেন্ট অনুসারে দুপক্ষ কিছু প্রশাসনিক সামরিক ও বাণিজ্যিক সমজোতায় আসেন। প্রশাসনিক বিষয় অস্থায়ী বাংলাদেশ সরকার ভারতের যে প্রস্তাবে রাজি হন,  তা হল : যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধ করেছে, শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিজে থাকতে পারবে। বাকিদের চাকরিচ্যুথ করা হবে এবং সেই শূন্য জায়গা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা।

স্বাধীনতার পর বেশ কিছু ভারতীয় প্রশাসন কর্মকতা বাংলাদেশে এসেও ছিলেন। বঙ্গবন্ধু (শেখ মুজিব) এসে তাদেরকে বের করে দেন।

সামরিক সমঝোতা হল, বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে (কতদিন অবস্থান করবে তার সময়সীমা নির্ধারণ করা হয় না)। ১৯৭২ সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতিবছর এ সম্পর্কে দু দেশের মধ্যে  পুনঃনিরীক্ষণের জন্য বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের নিজস্ব কোন সেনাবাহিনী থাকবে না।

অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটা প্যারা মিলিশিয়া বাহিনী গঠন করা হবে।

ওই লিখিত সমজোতা হচ্ছে বাংলাদেশের রক্ষী বাহিনীর উৎস। আর ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ বিষয়ক সমজোতাটি হল, সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান, মুক্তি বাহিনীর প্রধান মুক্তিবাহিনী সর্বাধিক নায়ক নন। যুদ্ধকালীন মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে।

চুক্তির ওই অনুচ্ছেদটিযর কথা মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানিকে জানানো হলে তীব্র ক্ষোভে তিনি ফেটে পড়েন। এর প্রতিবাদে রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন না।

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা সফরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ কথাবার্তার মাঝে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অপ্রস্তুত করে দিয়ে বলেন,

“আমার দেশ থেকে আপনার সেনাবাহিনী ফিরিয়ে আনতে হবে।” শেখ মুজিব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এত সহজভাবে তুলতে পারেন ভাবতেও পারেননি ভারতীয় প্রধানমন্ত্রী। তার ওই অপ্রস্তুত অবস্থার সুযোগ নিয়ে শেখ মুজিব নিজের কথার পুনরাবৃত্তি করে বলেন, “এ ব্যাপারে প্রধানমন্ত্রীর আদেশই যথেষ্ট।” অস্বস্তিকর অবস্থা পাশ কাটাতে মিসেস ইন্দিরা গান্ধীকে রাজি হতে হয় এবং জেনারেল মানিকশকে বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহারের দিনক্ষণ নির্ধারণের নির্দেশ দেন।

বাণিজ্যিক ক্ষেত্রে যে চুক্তি হয় সেটা খোলা বাজার (ওপেন মার্কেট) ভিত্তিক।

খোলা বাজার ভিত্তিতে চলবে দুই দেশের বাণিজ্য। তবে বাণিজ্যের পরিমাণের হিসাব নিকাশ হবে বছর ওয়ারি এবং যার যা প্রাপ্য, সেটা স্টারলিং-এ পরিশোধ করা যাবে।

স্বাধীনতার পর পরই চুক্তি অনুসারে খোলা বাজার ভিত্তিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়ে যায়। দু’দেশে সীমান্তের তিন মাইল খুলে দেয়া হয়। শেখ মুজিব এটা বন্ধ করে দেন।

বৈদেশিক বিষয়ের প্রবাসী বাংলাদেশ সরকার যে চুক্তিতে আসেন, সেটা হলো, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং যতদূর পারে ভারত এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেবে।

মূলত বাংলাদেশের প্রতিরক্ষা পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব গ্রহণ করে ভারত।

এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রবাসী বাংলাদেশ সরকারের পক্ষে অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলাম। চুক্তি স্বাক্ষরের পর মুহুর্তেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

ভারত সরকারের সঙ্গে অস্থায়ী বাংলাদেশ সরকার গৃহীত এই পুরো ব্যবস্থাকেই অগ্রাহ্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কারণে আমি বিনা দ্বিধা বলতে পারি যে, ১৬ ই ডিসেম্বর, ১৯৭১-এ বাংলাদেশ পাকিস্তান সৈন্য মুক্ত হয় মাত্র। কিন্তু স্বাধীন সার্বভৌম হয় ১৯৭২ সালের ১০ জানুয়ারিতে যেদিন শেখ মুজিব পাকিস্তান জেল থেকে মুক্ত হয়ে ঢাকায় আসেন। বস্তুত শেখ মুজিব ছিলেন প্রকৃত সাহসী এবং খাঁটি জাতীয়তাবাদী।

হুমায়ুন রশিদ চৌধুরী এই সাক্ষাৎকারটি প্রদান করেন ২৭ ডিসেম্বর ১৯৮৯ সালে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গোপন চুক্তি বাতিল করলে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহম্মদ ও তার দোসরা অস্থির হয়ে পড়ে এবং বঙ্গবন্ধুর প্রশাসনকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালায়।

তাই ১৯ ৭৪ সালের ২৬ শে অক্টোবর তাজউদ্দিন আহমদকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category