সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং:
শুক্রবার থেকে শুরু হচ্ছে ঝিলবুনিয়া দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল বারইখালি সপ্রাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ভালুকায় বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম কুষ্টিয়ায় ‘মুমিনগণ কি ইচ্ছেমতো চলতে পারে’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূল্লী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মিঠু ইসলাম মোরেলগঞ্জের ইউএনওর হস্তক্ষেপে মোংলা থেকে উদ্ধার শিশু ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ খুলনায় অপরাধের বিস্তার, পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন 📢নিয়োগ বিজ্ঞপ্তি মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

শুক্রবার থেকে শুরু হচ্ছে ঝিলবুনিয়া দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া দরবার শরীফে মরহুম পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী মুহাম্মাদ আব্দুর রহমান খাঁন (রহ.)-এর স্মরণে শুক্রবার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৫৬তম বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল।

ঝিলবুনিয়া দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী আবু জাফর মুহাম্মাদ আলী ওসমান খাঁন মাহফিলের সার্বিক পরিচালনা করবেন।

মাহফিলের প্রথম দিন শুক্রবার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাবিবুল্লাহ আবাদ আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মো. আব্দুর রাকিব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শরীয়তপুরের কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

দ্বিতীয় দিন শনিবার (২১ নভেম্বর) প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর দরবার শরীফের পীর সাহেবের নাতি ও গাজীপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মো. শামছুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাটের কচুয়া উপজেলার চর সোনাকুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মো. রফিকুল ইসলাম।

তৃতীয় দিন রোববার (২২ নভেম্বর) মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনবেন ফুরফুরা শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ ফতেহ্ আলী মোহাম্মদ আয়াতুল্লাহ্ সিদ্দিকী আল-কোরাইশী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব এবং তাহ্ফিজুল ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা এস এম নাঈমুল ইসলাম নাঈম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঝিলবুনিয়া দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা আবুল হোসাইন মুহাম্মাদ বাকী বিল্লাহ খাঁন।

এ ছাড়া মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত থেকে ওয়াজ ও নসিহত করবেন বলে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) বাদ ইশরাক আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ঝিলবুনিয়া দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী আবু জাফর মুহাম্মাদ আলী ওসমান খাঁন। ঝিলবুনিয়া দরবার শরীফ সূত্রে এ তথ্য জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category