কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মুমিনগণ কি ইচ্ছেমতো চলতে পারে’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কুষ্টিয়া মডেল মসজিদের হলরুমে উত্তরবঙ্গের খ্যাতিমান দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আশরাফুল উলুম কওমি মাদ্রাসার মেশকাত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইমাম গাজালী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল হক।
অনুষ্ঠান শেষে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে আজমির রহমান, আব্দুর রহমান সাকিব ও রোহান আহমেদ।