সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং:
শুক্রবার থেকে শুরু হচ্ছে ঝিলবুনিয়া দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল বারইখালি সপ্রাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ভালুকায় বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম কুষ্টিয়ায় ‘মুমিনগণ কি ইচ্ছেমতো চলতে পারে’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূল্লী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মিঠু ইসলাম মোরেলগঞ্জের ইউএনওর হস্তক্ষেপে মোংলা থেকে উদ্ধার শিশু ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ খুলনায় অপরাধের বিস্তার, পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন 📢নিয়োগ বিজ্ঞপ্তি মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

বারইখালি সপ্রাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের অবসরজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মো. সেফাইনূর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা ও শারমিন খানম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হোসনে আরা হাসি, মো. আবুবকর ছিদ্দিক হাওলাদার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য দেন। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা করেন এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান, নিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একটি প্রজন্মকে আলোকিত করার পাশাপাশি সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ কর্মজীবনে মো. হারুন অর রশিদ তাঁর দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে একজন শ্রদ্ধাভাজন শিক্ষক হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, চাকরিজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও একজন আদর্শ শিক্ষকের শিক্ষা, আদর্শ ও কর্মের প্রভাব কখনো শেষ হয় না । তাঁর দেখানো পথ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসরজীবনের সুখ-শান্তি কামনা করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে বিদায় জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category