রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং:
ভালুকায় বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম কুষ্টিয়ায় ‘মুমিনগণ কি ইচ্ছেমতো চলতে পারে’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূল্লী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মিঠু ইসলাম মোরেলগঞ্জের ইউএনওর হস্তক্ষেপে মোংলা থেকে উদ্ধার শিশু ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ খুলনায় অপরাধের বিস্তার, পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন 📢নিয়োগ বিজ্ঞপ্তি মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত ফকিরহাটে আট কেজি গাঁজাসহ মাদক কারবারিআটক রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

মোরেলগঞ্জের ইউএনওর হস্তক্ষেপে মোংলা থেকে উদ্ধার শিশু ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠা ১৫ মাস বয়সী এক শিশুকে মোংলা থেকে উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহর হস্তক্ষেপে শুক্রবার শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটির মা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ইউএনওর বাসভবনে হাজির করা হয়।

এর আগে গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির মা অনিকা আক্তার উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে আলামিন নামে এক ছেলেসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স ১৫ মাস।

অনিকা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর স্বামী হাসান চৌধুরী স্ত্রী ও সন্তানের যথাযথ খোঁজখবর নিতেন না। এতে সংসারে আর্থিক সংকট দেখা দেয়। এর মধ্যে তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন। চরম অভাব-অনটন ও অসহায়ত্বের কারণে ৩০ হাজার টাকার বিনিময়ে সন্তানকে অন্যের হাতে তুলে দেন। শিশুটিকে মোংলা উপজেলার বাসিন্দা শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম নিয়েছিলেন বলে জানা গেছে।

অনিকার বাবা পলাশ শেখ বলেন, তাঁর বয়স হয়েছে এবং তিনি নিজেও বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হয়। এ অবস্থায় মেয়ে ও নাতির ভরণপোষণ চালানো তাঁর পক্ষে কঠিন।

অনিকা আক্তার বলেন, তিনি জটিল রোগে আক্রান্ত। অভাবের সংসারে সন্তানকে কী খাওয়াবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তিনি ছেলেকে নিজের কাছে রাখতে চান না; যেখানে শিশুটি ভালো থাকবে, সেখানেই দিতে চান।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রির কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহায়তা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়ায় শিশুটিকে নেওয়ার আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।##

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category