শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ৫৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে হাবিবা নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭নভেম্বর) সকালে উপজেলার সদর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবা উপজেলার গাবতলা গ্রামের ব্যবসায়ী মোশারেফ হোসেনের মেয়ে ও মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রি ছিল। তারা মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরে হাবিবাকে গলায় রশি দেওয়া অবস্থায় দেখে পুলিশকে খবর দেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, লাশ উদ্ধার করে বাগেরহাট মর্ঘে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে। ##

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category