শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক পথচলার প্রত্যয়ে মোরেলগঞ্জ বার্তা

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ, মানুষের কথা বলার মঞ্চ এবং সত্য প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। সেই দায়বদ্ধতা ও অঙ্গীকার নিয়েই আজ ৭ নভেম্বর ২০২৬ থেকে পরীক্ষামূলক অনলাইন প্রকাশনা শুরু করছে মোরেলগঞ্জ বার্তা।

‘নির্ভীক সাংবাদিকতা সত্যের সাক্ষ্য’—এই স্লোগানকে ধারণ করে আমাদের পথচলা। আমরা বিশ্বাস করি, সংবাদ হবে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ। ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর স্বার্থ নয়; জনস্বার্থ, মানবিক মূল্যবোধ এবং সত্যের প্রতি দায়বদ্ধতাই হবে আমাদের সাংবাদিকতার মূল ভিত্তি।

মোরেলগঞ্জের প্রত্যন্ত জনপদ থেকে শুরু করে শরণখোলা, বাগেরহাট, খুলনা তথা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর তুলে ধরতে আমরা অঙ্গীকারবদ্ধ। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, কৃষি, সংস্কৃতি, অর্থনীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।

আমরা জানি, পথচলার শুরুতেই সব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব নয়। পরীক্ষামূলক এই প্রকাশনায় পাঠক, শুভানুধ্যায়ী, লেখক ও সংবাদকর্মীদের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগাবে। কোনো অনিচ্ছাকৃত ভুলত্রুটি চোখে পড়লে তা অবহিত করার জন্য পাঠকদের প্রতি অনুরোধ রইল। গঠনমূলক পরামর্শ ও সমালোচনাকে আমরা স্বাগত জানাই।

আমরা কারও প্রতিপক্ষ হতে চাই না; বরং সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এবং মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। পাঠকের আস্থা অর্জনই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য।

মোরেলগঞ্জ বার্তার এই নতুন যাত্রায় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করছি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় মোরেলগঞ্জ বার্তা হয়ে উঠুক মানুষের কথা বলার একটি নির্ভরযোগ্য গণমাধ্যম।

-বি এম রফিকুল ইসলাম মাসুম

সম্পাদক

 মোরেলগঞ্জ বার্তা

“নির্ভীক সাংবাদিকতা সত্যের সাক্ষ্য”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category