প্রিয় পাঠক, শুভানুধ্যায়ী, লেখক, সংবাদকর্মী ও বিজ্ঞাপনদাতাসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় নিয়ে মোরেলগঞ্জ বার্তা-র পরীক্ষামূলক অনলাইন প্রকাশনা শুরু করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আমাদের এই যাত্রা কেবল একটি অনলাইন সংবাদমাধ্যমের যাত্রা নয়; এটি মোরেলগঞ্জসহ বৃহত্তর অঞ্চলের মানুষের কথা বলা, এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের একটি নতুন প্রয়াস।
সময়ের পরিবর্তনের সঙ্গে সংবাদমাধ্যমের ধরন ও পাঠকের চাহিদায় এসেছে ব্যাপক পরিবর্তন। সেই বাস্তবতায় আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দ্রুত, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমরা বিশ্বাস করি, সংবাদমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ, মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই মোরেলগঞ্জ বার্তা কারও পক্ষাবলম্বন নয়, সত্য ও জনস্বার্থের পক্ষে থাকার অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চায়।
আমাদের পথচলার শুরুতেই কিছু সীমাবদ্ধতা ও অপূর্ণতা থাকতে পারে। পরীক্ষামূলক এই সময়ে পাঠকদের পরামর্শ, মতামত ও গঠনমূলক সমালোচনাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।
মোরেলগঞ্জের প্রত্যন্ত জনপদ থেকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর—সবকিছুই তুলে ধরতে চাই দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে। পাশাপাশি নতুন লেখক, তরুণ সংবাদকর্মী এবং সৃজনশীল মানুষের জন্যও মোরেলগঞ্জ বার্তা-র দুয়ার উন্মুক্ত থাকবে।
আসুন, সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের কল্যাণে এবং একটি সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে আমাদের এই নতুন যাত্রার সঙ্গী হই।
আপনাদের ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
-সুলতান আহমদ
প্রধান সম্পাদক
মোরেলগঞ্জ বার্তা
”নির্ভীক সাংবাদিকতা সত্যের সাক্ষ্য”