শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০ টায় আলোচনা সভা ও দুপুর ১২ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আকতারুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার সেফাইনুর আরেফিন, মুক্তিযোদ্ধা সংসদ ভারপ্রাপ্ত কমান্ডার  শাহ- আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা  আব্দুল বারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, পৌর জামায়াতে ইসলামির সাবেক আমীর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু, সাবেক শিক্ষক নেতা মেরাজুল ইসলাম খসরু, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, মল্লিক আবুল কালাম  খোকন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় বি নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন,৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় এ দিনের তাৎপর্য অপরিসীম। তরুণ প্রজন্মকে আমাদের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category