শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ বার্তা ডেস্ক:

বাংলাদেশে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও পরিবেশবান্ধব অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণে চীনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

সমঝোতা স্মারকে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সম্ভাব্য বিনিয়োগ যাচাই এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ে সহায়তা করবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলায় পৌঁছান। সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি মোংলার উদ্দেশে রওনা হন।

মোংলায় দুটি কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাট জেলা সদরের মগরায় হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সড়কপথে খুলনায় যাবেন তিনি।

বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সূত্র: বাসস

 

#########################################################################


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category