শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ বার্তা ডেস্ক:

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানের একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে শেয়ার করে মন্তব্য করেছেন মাসুদ সাঈদী। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক হয়েছে।’

ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন আমজনতার তারেক রহমান। এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, জামায়াতের আসনপ্রাপ্তি এবং সমালোচনা সহ্য করার সক্ষমতা নিয়ে কথা বলেন তিনি।

আলাপকালে তারেক রহমান বলেন, জাপান সফরে আওয়ামী লীগ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে জামায়াতের ‘গুপ্তগিরি’ নিয়ে আলোচনা হয়েছে। তাঁর দাবি, বিএনপি আওয়ামী লীগকে ভয় পায় না; বরং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় থাকলে জামায়াতের অস্তিত্ব সংকট তৈরি হতো এবং দলটি এত আসন পেত না।

আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় দুটি রাজনৈতিক দল। এসব দলের সমালোচনা করা যায় এবং তারা নিজেদের ভুল স্বীকার করতেও জানে। তাদের ভুল ধরিয়ে দিলে শাস্তির মুখে পড়তে হয় না।

অন্যদিকে, জামায়াতের এক সংসদ সদস্যের ভিডিও ভাইরাল হওয়ার পর সেটি নিয়ে সমালোচনা করায় দলটি তা সহ্য করতে পারেনি বলে মন্তব্য করেন তারেক রহমান। তাঁর ভাষ্য, সমালোচনার জবাবে জামায়াত প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে বড় রাজনৈতিক দলগুলোর মন বড় হয়।

তারেক রহমানের এসব বক্তব্যের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে মাসুদ সাঈদী ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক হয়েছে’ মন্তব্য করেন।

সূত্র: দৈনিক যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category