রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং:
ভালুকায় বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম কুষ্টিয়ায় ‘মুমিনগণ কি ইচ্ছেমতো চলতে পারে’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূল্লী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মিঠু ইসলাম মোরেলগঞ্জের ইউএনওর হস্তক্ষেপে মোংলা থেকে উদ্ধার শিশু ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ খুলনায় অপরাধের বিস্তার, পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন 📢নিয়োগ বিজ্ঞপ্তি মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত ফকিরহাটে আট কেজি গাঁজাসহ মাদক কারবারিআটক রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

মোরেলগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ ও উপজেলা যুবদলের সদস্যসচিব বিএম রেজাউল করিম সোহাগ।

এ ছাড়া উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন নিশানবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বাবু ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় নেতারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category