শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধনে মোংলা  আসছেন প্রধানমন্ত্রী

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ বার্তা ডেস্ক:

মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন কন্টেইনার জেটি, ইয়ার্ড ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করতে মোংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার মোংলা যাওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দরের উন্নয়ন ও সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনায় বন্দরটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুটি নতুন কন্টেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি পণ্য ওঠানামা ও পরিবহনের জন্য যুক্ত করা হবে ৪৯টি আধুনিক যন্ত্রপাতি।

প্রকল্পের মোট ব্যয় ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৪৭৫ কোটি টাকা। বাকি অর্থায়ন করবে চীনা প্রতিষ্ঠান। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে এ প্রকল্পের সমঝোতা স্মারক ও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

এদিকে বন্দরের সক্ষমতা বাড়াতে চ্যানেলের নাব্যতা রক্ষায় নিয়মিত ড্রেজিং, সড়ক ও রেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ফয়লা বিমানবন্দর চালু এবং আকরাম পয়েন্টে দ্রুত এলএনজি স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী দুটি নতুন কন্টেইনার জেটি নির্মাণকাজের উদ্বোধনের পাশাপাশি ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে রেলওয়ে সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করবেন।

তিনি বলেন, চুক্তিটি বাস্তবায়িত হলে মোংলা বন্দর থেকে কন্টেইনার পরিবহনে রেলসেবা চালু হবে। এতে বন্দরের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ বাড়ার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে।

সূত্র: দৈনিক যুগান্তর

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category