শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

আজ খুলনা ও বাগেরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ বার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে আসছেন। সফরে তিনি মোংলায় দুটি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। মোংলার কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় যাবেন তিনি।

খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা মহানগরীকে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে। স্টেডিয়াম ও আশপাশের সড়কে শোভা পাচ্ছে বর্ণিল ব্যানার-ফেস্টুন। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে খুলনার ইতিহাস-ঐতিহ্য, সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার, জুলাই গণ-অভ্যুত্থান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিসহ বিভিন্ন গ্রাফিতি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মহানগরীতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। সরিয়ে ফেলা হয়েছে বিভিন্ন স্থানে লাগানো তোরণ, বিলবোর্ড ও ফেস্টুন।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহানগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করা হয়েছে।

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category