শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শরণখোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ‍ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার পাঁচ রাস্তার মোড় থেকে একটি ‌র‌্যালি  বের করা হয়। র‌্যালিটি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।পরে উপজেলা যুবদলের আহ্বায়ক ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব আল-আমিন খানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি  মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসহাক আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ডালিম ফকির, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নেয়ামুল কবির রাহুল এবং জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন যুবদল নেতা আবুল হোসেন বয়াতী, আবুল বাশার খান ও মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় নেতারা।সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category