শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বারইখালী ঢালাই ব্রিজসংলগ্ন জাতীয়তাবাদী যুবদলের উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ। এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়, দায়িত্ব বণ্টন, উপস্থিতি ও যাতায়াত ব্যবস্থাপনা নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের আগমন ঘিরে মোরেলগঞ্জ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ কর্মসূচি সুশৃঙ্খল ও সফল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category