শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত র‌্যালি, আলোচনা সভা ও ছয় যুব উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস ও সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে দক্ষ, কর্মক্ষম ও দায়িত্বশীল যুবসমাজের বিকল্প নেই। যুবসমাজকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণদের আত্মনির্ভরশীল ও দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনার মাধ্যমে যুবসমাজকে দেশের সম্পদে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মিরাজুল ইসলাম, জামায়াত নেতা মুহিবুল্লাহ রফিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মোরেলগঞ্জ শাখার সভাপতি মো. জাকির হোসেন মল্লিক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, যুব সংগঠনের প্রতিনিধি আবুল কালাম খান এবং দ্য আর্থ সোসাইটির প্রতিনিধি শেখ মো. আলী।

এ সময় জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ‘ইয়ুথ ফর দ্য সুন্দরবন’ সংগঠনের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসরাত জাহান নাদিয়া। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার যুবক এবং স্থানীয় সরকার ও জলবায়ু পরিবর্তন (LOGIC) প্রকল্পের আওতাভুক্ত ইউনিয়নগুলোর নিবন্ধিত যুব সদস্যরা অংশগ্রহণ করেন।

বক্তারা যুবসমাজের সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছয়জন যুব উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সপ্তাহব্যাপী পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহ প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category