শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

ফকিরহাটে আট কেজি গাঁজাসহ মাদক কারবারিআটক

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মেহেদী হাসান লিপন :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে ৮ কেজিঁ গাজাসহ তারেক হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা এসআরবি। বুধবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেফতার তারেককে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন ফকিরহাট মডেল থানায় আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

খুলনা এসআরবি’র মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি অভিযানিক দল উপজেলার কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি তারেক হোসেনকে আটক করে। এসময় তার কাছে থাকা আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, খুলনা এসআরবি’র ডিএডি নায়েব সুবেদার মুনসুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category