শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

কলারোয়ায় আদালতে মামলা চলমান, বিরোধপূর্ণ জমিতে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমিতে পাকা দোকানঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের আদেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মামলার নথি ও বাদীপক্ষের আবেদন সূত্রে জানা যায়, উপজেলার কলাটুপি মৌজার একটি জমির মালিকানা ও দখল নিয়ে পিছলাপোল গ্রামের আক্কাজ আলীর ছেলে মোকছেদ আলী এবং একই গ্রামের রেজাউল শেখের ছেলে কামাল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনায় কলারোয়া সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি ২০২/২০২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, মামলা চলমান থাকা অবস্থায় গত ২৮ অক্টোবর সকাল ৮টার দিকে বিরোধপূর্ণ জমির পূর্ব পাশে রাস্তা সংলগ্ন স্থানে ইট, বালু, সিমেন্ট ও রডসহ নির্মাণসামগ্রী এনে পাকা দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন বিবাদীপক্ষ। এতে জমির বর্তমান অবস্থা ও ভোগদখল নিয়ে নতুন করে বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে।

এ ঘটনায় দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশের ১ ও ২ বিধি এবং ১৫১ ধারায় আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছেন বাদীপক্ষ। আবেদনে বিরোধপূর্ণ জমিতে নতুন স্থাপনা নির্মাণ, জমির প্রকৃতি ও আকৃতি পরিবর্তন এবং শান্তিপূর্ণ ভোগদখলে বাধা সৃষ্টি না করার বিষয়ে আদালতের প্রতিকার চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category