শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

মোরেগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  বিকেলে মোরেলগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে পায়রা ও বেলুন, ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে

আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদল সদস্য সচিব বি এম রেজাউল করিম সোহাগের সার্বিক তত্ত্বাবধানে  সমাবেশস্থল থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। এতে উপজেলার ১৬ ইউনিয়নের বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মী অংশ নেন।

মোরেলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব বি এম রেজাউল করিম সোহাগের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জিয়া পরিষদ বাগেরহাট জেলা সভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসান ইয়াদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা রুহুল আমিন ফকির, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, আবদুল মজিদ জব্বার, মতিউর রহমান বাচ্চু, খ.ম বদিউজ্জামাল বদি প্রমুখ।

 

অপর দিকে  জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোরেলগঞ্জে পৌর যুবদলের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় নব্বইরশী বাসস্টান্ড থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে আলোচনা সভায় মিলিত  হয়। করেন পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশের সভাপতিত্বে

প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ প্রমুখ।##

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category