মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পর্যায়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওয়ার্কের সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় মীম কমিউনিটি সেন্টারে উপজেলা সিএসও নেটওয়ার্ক, মোরেলগঞ্জের আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশের এনাবেল প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন হেলভেটাস প্রতিনিধি ও এনাবেল প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়ক আর্টান মনুগলু এবং হেলভেটাস বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ও হেড অব প্রোগ্রাম মো. শাহরিয়ার মান্নান।
সভায় সভাপতিত্ব করেন শিউলী আক্তার। সঞ্চালনা করেন সুফিয়া বেগম। এ সময় নেটওয়ার্কের ক্যাশিয়ার মোর্শেদ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য হোসনে আরা হাসি, সাধারণ সদস্য শাহিদা বেগম ও সহ-সভাপতি সাগর ঢালীসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সিএসও ও সিবিও পুনর্গঠন, এনাবেল প্রকল্পের অগ্রগতি, ইউনিয়ন পরিষদের সঙ্গে গণশুনানি আয়োজন এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উন্মুক্ত আলোচনায় বক্তৃতা করেন খাউলিয়া ইউনিয়ন সিএসও সাধারণ সম্পাদক আবুল হোসেন, খাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিটুল বিশ্বাস।
সভায় স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের অংশগ্রহণমূলক যোগাযোগ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গণশুনানির মাধ্যমে স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিকদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার গুরুত্বও আলোচনায় উঠে আসে।